শ্রীশ্রীঠাকুরের জীবন-কথা | অলৌকিক দর্শন, মহানাম প্রাপ্তি ও সত্যনারায়ণ তত্ত্ব | Ramthakur Leela

 শ্রীশ্রীঠাকুর রামচন্দ্রদেব ও গূঢ়তত্ত্বের আলোচনা: যখন পাণ্ডিত্যও হার মানে


শ্রীশ্রীঠাকুর অধিকাংশ সময়ই ভগবৎ প্রসঙ্গ নিয়ে থাকতেন।ভক্তগণ সাধারণ বিষয়ে অবতারণা করলেও তিনি তাঁহার দিব্যদৃষ্টিতে গূঢ়তত্ত্ব দ্বারা উহার বিশ্লেষণ করতেন। ঠাকুর সহজভাবে তত্ত্বকথার মীমাংসা করতেন, কিন্তু ভক্তগণ উহা আড়ষ্ঠ ও দুর্বোধ্য মনে করতেন। নাম মাহাত্ম্য, সাধন তত্ত্ব,ভগবৎলীলা,বৃন্দাবনলীলা,রাসলীলা প্রভৃতির সূক্ষ্ম বিশ্লেষণ ও আলোচনা যে ভাবে ও ভাষায় প্রকাশ করতেন, তাহা সাধারণের পক্ষে কেন,বৈদান্তিকগণের কাছেও দুরূহ বলে মনে হত।

ঠাকুর যখন জটিল কোন বিষয় নিয়ে আলোচনা করতেন। তখন ভক্ত নর-নারীগণ যেন 'হাই' তুলতেন। অনেকে গুটি গুটি স্থান ত্যাগ করতেন। উপস্থিত নরনারীর আগ্রহ মন্দীভূত দেখে ঠাকুর অনেক সময় বলতেন, 'নাম করুন'।
একটি সাধু ঠাকুরের তথ্যপূর্ণ উপদেশাবলি ও বেদান্তের আলোচনা প্রসঙ্গে একদিন বলেছিলেন, 'তোমরা ঐ সকল তত্ত্ব বুঝবার চেষ্টা করলেও ঠিক ঠিক অনুধাবন করতে পারবে না।কেন না, মহাপুরুষগণ ভাবমুখে অনেক কথা বলে থাকেন; ঐ সকল তত্ত্ব সাধারণ মানুষের কাছে এলোমেলো মনে হয়। তাঁরা কখন কোন স্তরে থাকেন এবং কোন রহস্যের ইঙ্গিত করেন,তা সংসারের মায়াবদ্ধ জীব কেমন করে বুঝবে?
এম,এ ক্লাসে সুবিজ্ঞ অধ্যাপক অধ্যাপক দর্শনশাস্ত্রের যে ব্যাখ্যা করেন, তা কি প্রাথমিক বিদ্যালয়ের কোন ছাত্রের পক্ষে সম্যক উপলব্ধি করা কখনো সম্ভব?
একদিন জনৈক তর্কতীর্থ উপাধিকারী বিখ্যাত পন্ডিত ঠাকুরের মুখে রাসলীলার ব্যাখ্যা শুনছিলেন।কিছুক্ষণ অখন্ড মনোযোগের সহিত লীলারহস্য হৃদয়ঙ্গম করার চেষ্টা করে পণ্ডিত মহাশয় করজোড়ে নিবেদন করলেন,
"প্রভু, আর পারছি না,আমার মস্তিষ্ক ঠিক ঠিক তত্ত্বটি ধারণা করতে পাচ্ছে না।বারান্তরে আবার আমার কৌতুহল নিবৃত্ত করবেন।''
অগত্যা ঠাকুরকে মাঝপথে রসভঙ্গ করে থামতে হলো।
শ্রীশ্রীঠাকুর রামচন্দ্রদেব
শ্রী সুশীল চন্দ্র দত্ত
বি এ বি টি


মূল শিক্ষা (The Core Lesson/Education)

এই ঘটনাটি থেকে আমরা কয়েকটি গভীর শিক্ষা পাই:

  • আধ্যাত্মিক স্তরের ভিন্নতা: সাধারণ জাগতিক বুদ্ধি বা পুঁথিগত বিদ্যা দিয়ে মহাপুরুষদের 'ভাবমুখের' কথা বোঝা সম্ভব নয়। যেমন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রের পক্ষে এম.এ ক্লাসের দর্শন বোঝা অসম্ভব, তেমনই মায়াবদ্ধ জীবের পক্ষে দিব্যতত্ত্ব অনুধাবন করা কঠিন।

  • শ্রদ্ধা ও বিনয়: পণ্ডিত ব্যক্তিটি যখন বুঝতে পারলেন না, তখন তিনি তর্ক না করে বিনয়ের সাথে নিজের সীমাবদ্ধতা স্বীকার করলেন। আধ্যাত্মিক পথে এই বিনয় অত্যন্ত প্রয়োজন।

  • নাম-মাহাত্ম্য: যখন তত্ত্বকথা দুর্বোধ্য মনে হয় বা মন বসতে চায় না, তখন ঠাকুর 'নাম করার' কথা বলেছেন। অর্থাৎ, বিচার-বুদ্ধির চেয়ে জপ বা নাম সংকীর্তন মনের জড়তা কাটাতে বেশি কার্যকরী।


হ্যাশট্যাগ (Hashtags)

#শ্রীশ্রীঠাকুররামচন্দ্রদেব #তত্ত্বকথা #আধ্যাত্মিকতা #রাসলীলা #নামমাহাত্ম্য #সুশীলচন্দ্রদত্ত #ভক্তিযোগ #বেদান্ত #বাণী #SpiritualWisdom


কি-ওয়ার্ডস (Keywords)

  • শ্রীশ্রীঠাকুর রামচন্দ্রদেব

  • গূঢ়তত্ত্ব বিশ্লেষণ

  • রাসলীলার ব্যাখ্যা

  • নাম মাহাত্ম্য

  • ভাবমুখের কথা

  • সুশীল চন্দ্র দত্ত বি.এ বি.টি

  • আধ্যাত্মিক উপদেশ

  • পণ্ডিত ও তত্ত্বকথা



Post a Comment

0 Comments