শ্রীঠাকুরের নাম মহিমা
“যে নাম দিয়েছেন, সেই নামেই তিনি ডাক শোনেন”
লীলা কাহিনী
শ্রীঠাকুর ৭৫ নং বকুলবাগানে অবস্থান করিতেছিলেন। তখন তিনি চোখে ভাল দেখিতে পেতেন না। দূর দূর হইতে বহু ভক্ত তাঁহার চরণ দর্শনে আসিতেন।
একদিন কুমিল্লা হইতে একজন ভদ্রলোক দর্শনের জন্য আসিলেন। তিনি প্রণাম করিলে ঠাকুর জিজ্ঞাসা করিলেন—
“কে?”
ভদ্রলোক বলিলেন— “আমি অশ্বিনী”। কিন্তু ঠাকুর বলিলেন— “মোহিনী?” পুনরায় বলিলেন— “আমি অশ্বিনী”। ঠাকুর আবার বলিলেন— “তরণী?”
এইভাবে বহুবার বলার পরও ঠাকুর তাঁহাকে চিনিতে পারিলেন না। অবশেষে বলিলেন— “আমি এই নামে কাহাকেও চিনি না।”
বেদনার মুহূর্ত
ভদ্রলোক অত্যন্ত কষ্ট পাইয়া বাহিরে আসিয়া কান্না করিতে লাগিলেন। তিনি বলিলেন— “ঠাকুর আমাকে চিনিতে পারিলেন না!”
তখন আমি বলিলাম— “আপনি কি নাম করেন?”
তিনি বলিলেন— “গত দুই বৎসর সংসারের কাজে এত ব্যস্ত ছিলাম যে নাম করার সময় পাই নাই।”
নামের শক্তি
আমি বলিলাম— “শ্রীঠাকুর যে নাম দিয়েছেন, সেই নামেই ঠাকুর ডাক শোনেন।”
এই কথা শুনিয়া তিনি অন্য ঘরে বসিয়া নাম জপ করিতে লাগিলেন।
অদ্ভুত পরিবর্তন
দুপুর গড়াইয়া গেল, তিনি আহার করিতে আসিলেন না। বেলা প্রায় আড়াইটা হইলে ঠাকুর হঠাৎ বলিলেন—
“অশ্বিনীবাবু কোথায়?”
তখন তাঁহাকে ডাকিয়া আনা হইল। তিনি প্রণাম করিলে ঠাকুর তাঁহার মাথায় হাত বুলাইয়া কুশল জিজ্ঞাসা করিলেন।
সেই মুহূর্তে অশ্বিনীবাবুর সমস্ত দুঃখ দূর হইয়া গেল। তিনি শান্তি লাভ করিলেন।
উপসংহার
👉 নামেই ঠাকুরের সাথে সংযোগ 👉 নামেই চেনা ও পরিচয় 👉 নামেই মুক্তি ও শান্তি
📢 Subscribe for More Bhakti Videos
ভিডিও দর্শন
লেখক
রোহিণী কুমার মজুমদার
গ্রন্থ
শ্রীগুরু শ্রীশ্রীরাম ঠাকুর (পৃষ্ঠা ১৫৬)

0 Comments