শ্রীশ্রী রামঠাকুরের বেদবাণী

 

শ্রীশ্রী রামঠাকুরের বেদবাণী

🌸 শ্রীশ্রী রামঠাকুরের বেদবাণী 🌸

🙏🙏 jOYrAM।

“সত্যনারায়ণের চরণে অর্থাৎ আশ্রিত জনকে কালে কি যমেও স্পর্শ করিতে পারে না।”
— শ্রীশ্রী রামঠাকুর

ভাগ্যবশে সমস্তই হইয়া থাকে। যাহার যে ভাগ্যফল তাহা প্রাপ্য আছে, কেহই তাহা খণ্ডন করিতে পারে না। ভগবানের ভাগও নাই, তাহার কোন ফলও নাই। ভগবানের লইয়া থাকিতে পারিলে সৌভাগ্য লাভ করিয়া, সকল দায় ঋণ হইতে মুক্তি পাইয়া, অখণ্ডভাবে নির্লিপ্তে নিরাকারের বসবাস পাইয়া থাকে।

এককর্ম্মই ধৈর্য্য ধারণ করা। সত্যনারায়ণের চরণে আশ্রিত জন কালের বশে থাকে না, অতএব যমও তাহাকে স্পর্শ করিতে পারে না।

অতএব সাম্প্রতিক ধৈর্য্যের আশ্রয়ই ধর্ম্ম। হুজুগে মাতিয়া কোন কর্ম্মই ফল প্রসব করিতে পারে না।

“যতো ধর্ম্মস্ততো জয়ঃ।
যতো অধর্ম্মস্ততঃ ক্ষয়ঃ।”
“ভাগ্যই ফলদাতা, সৌভাগ্যই ভবেত্রাতা।”
“মাতুলো যস্য গোবিন্দঃ, পিতা যস্য ধনঞ্জয়ঃ।
অভিমন্যু রণে হন্যুর্নিয়তিঃ কেন বাধ্যতে॥”

অতএব ভাগ্যই বলবান। ভাগ্য অক্ষয় হইয়া থাকে।

Post a Comment

0 Comments