শ্রীশ্রী সত্যনারায়ণের পাঁচালী
কলিতে যবন শ্রেষ্ঠ
হৈন্দবী করিল নষ্ট
জয় রাম জয় গোবিন্দ
🙏🙏🙏🙏🙏 সুপ্রভাত
হৈন্দবী করিল নষ্ট
জয় রাম জয় গোবিন্দ
🙏🙏🙏🙏🙏 সুপ্রভাত
ফেনীতে শ্রী শ্রী ঠাকুরের শুভাগমন হইলেই ঠাকুরের গৃহে গৃহে পরিভ্রমণের সঙ্গী ছিলেন শ্রীযুক্ত মধু মুখার্জি।
এ হেন মধুবাবু এক চরম বিপত্তির সম্মুখীন হলেন।
মধুবাবুর কয়েকজন মুসলিম সম্প্রদায়ের সহপাঠী, যাদের মধুবাবু বন্ধু মনে করতেন, তারা একদিন মধুবাবুকে ডেকে এনে অভিযুক্ত করল—
মধুবাবুদের সত্য নারায়ণের পাঁচালীতে লেখা, তাদেরকে "যবন" ও "দুষ্ট" বলা হয়েছে।
এই দুটি শব্দের সঠিক ব্যাখ্যা না করতে পারলে, তিনি যেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন।
পরিবারসহ পালানোর পথও বন্ধ করে দেওয়া হয় এবং প্রহরার ব্যবস্থা করা হয়।
সারা রাত্রি বিনিদ্র কাটালেন মধুবাবু। তাঁর দৃঢ় বিশ্বাস ছিল—একমাত্র গুরুশক্তিই তাঁকে রক্ষা করতে পারে।
সকালে নির্দিষ্ট সময়ে তিনি ঠাকুর ঘরে গিয়ে শ্রীপটের সম্মুখে সাষ্টাঙ্গে প্রণাম করলেন।
অশ্রুসজল চোখে শ্রীঠাকুরের লিখিত পাঁচালীটি হাতে তুলে নিয়ে দাঙ্গাকারী সহপাঠীদের সামনে উপস্থিত হলেন।
নির্জন স্থানে অস্ত্রশস্ত্রসহ তারা অপেক্ষা করছিল। একজন বলল—"এইবার দেখ তোর পাঁচালী।"
মৃত্যুর মুখে দাঁড়িয়ে মধুবাবু মনে মনে শ্রীঠাকুরকে স্মরণ করে পাঁচালী খুললেন।
হঠাৎ বিস্ময়কর পরিবর্তন—
স্পষ্ট দেখা গেলঃ
কলিতে যবন "শ্রেষ্ঠ"
হৈন্দবী করিল নষ্ট
দেখিয়া রহিম হইলা রাম
জয়রাম।
কলিতে যবন "শ্রেষ্ঠ"
হৈন্দবী করিল নষ্ট
দেখিয়া রহিম হইলা রাম
জয়রাম।

0 Comments