শ্রীশ্রীঠাকুরের জীবন-কথা | অলৌকিক দর্শন, মহানাম প্রাপ্তি ও সত্যনারায়ণ তত্ত্ব | Ramthakur Leela

 

দীক্ষা দেয় কে ?

গুরুরূপে ভগবান আসিয়া দীক্ষা দেন ।
: - - শ্রীশ্রী রামঠাকুর
🌸জয় গুরু 🌸 জয় রাম 🌸
গুরু কৃপাহি কেবলম 🌸
আশ্রয় নিয়া যে জন ভজে ,
তারে কৃষ্ণ নাহি তাজে ।
বৈষ্ণব গ্রন্থের এই সার সত্য বচনটি আবৃত্তি করিবার পর
শ্রীঠাকুর দীক্ষা সম্বন্ধে সুললিত ভাষায় ধীরে ধীরে এমন মধুর
কথা বালিতে লাগিলেন ,
যাহা আমার পিতা কোন দিনও শোনেন নাই ।
শ্রীঠাকুরের শ্রীমুখের কথা পিতার কানে যেন মধু বর্ষণ
করিতে লাগিল ।
সার কথা হইল , চৈত্র মাস মধু মাস ।
সে মধু মাসের সংক্রান্তি দিন হইল দীক্ষার সর্ব্বোৎকৃষ্ট
প্রশস্ত দিন ।
আমার পিতা বলিলেন ,
আমি আপনার নিকট দীক্ষা নিতে চাই ।
শ্রীঠাকুর বলিলেন ," না ,
বহরে যে আপনাদের কুলগুরু আছেন ,
তাহার নিকট দীক্ষা নিবেন ।
পিতা বলিলেন , আমি তাঁহাদের নিকট দীক্ষা নিব না ,
আমি চাই সেইরূপ মহাপুরুষ যিনি ত্রিকালজ্ঞ ,
যিনি ভূত , ভবিষৎ ও বর্তমান প্রত্যক্ষ দর্শন করেন ।
যিনি আমাকে সকল পাপ প্রলোভন হইতে রক্ষা করিতে পরেন ।
আমি তাহার নিকট হইতে যতই দূরে থাকি না কেন ,
তিনি যেখানেই থাকুন না কেন , আমাকে সর্বদা রক্ষা করিবেন ।
বহরে আমাদের গুরুবংশের সকলেই মরিয়া গিয়াছেন ,
কেবল একজন নিঃসন্তানা বিধবা মা--ঠাকুরানী বাঁচিয়া আছেন ।
শ্রীঠাকুর বলিলেন ,
" সেই মা--ঠাকুরানীকে ডাকিয়া আনাইয়া তাহার নিকট
হইত দীক্ষা নিবেন "।
পিতা বলিলেন ,
না ,আমি মেয়েছেলের নিকট দীক্ষা নিব না ,
বিশেষতঃ এক অন্ধ আর এক অন্ধকে কি করিয়া পথ
দেখাইয়া দিবে ?
শ্রী ঠাকুর বলিলেন ,
স্ত্রীলোকও দীক্ষা দিতে পারে ।
দীক্ষা দেয় কে ?
গুরুরূপে ভগবান আসিয়া দীক্ষা দেন ।
কাজেই স্ত্রীলোকের নিকট দীক্ষা নিতে কোনই বাঁধা নাই ।
এভাবে কথা চলিতে লাগিল ,
এমন সময় আরও লোকজন আসিয়া পড়ায় ,
আলোচনায় বাঁধা পড়িয়া গেল ।
" জয়রাম "
গুরুদয়াল বসুরায়চৌধুরী ।
" শ্রীগুরুরামকৃপাহি কেবলম "
পৃষ্ঠা সংখ্যা ৩১ হইতে ।

Post a Comment

0 Comments