" যথাযথ অধিকার প্রাপ্ত না হইয়া " শ্রীনাম " দিলে প্রত্যবায়ী হইতে হয় ,

 নাম প্রদানে অনধিকারীগনের মাধ্যমে " শ্রীনাম " পেলে ,

সে নাম করে পরিত্রান পাওয়া যাবে কি ? জয় গুরু <> জয় রাম <> জয় গোবিন্দ উত্তর : - - ভগবান শ্রীশ্রী রামঠাকুর প্রবর্তিত শ্রীনামের অমোঘশক্তি । স্বয়ং শ্রীশ্রী রামঠাকুর একথা বহুবার বলেছেন । যে যেভাবেই " নাম " পেয়ে থাকুন , " নাম " প্রাপ্তগণ নামের কৃপা সমর্থ হবেন নিঃসন্দেহে । শাস্ত্রে আছে - - - নামইক্ং যস্য বাচি ,স্মরণপথ গতং শ্রোত্রমূল্ং গতং বা । শুদ্ধং বা শুদ্ধবর্ণং ব্যবহিত রহিতং তারয়ত্যেব সত্যম ।। একটি মাত্র ভগবান নাম যদি কারো রাসনায় , স্মৃতিপাত্রে কিম্বা কর্ণমূলে প্রবিষ্ট হয় , উপলব্ধ হয় , তা শুদ্ধই হোক বা অশুদ্ধ ভাবে উচ্চারিত হোক অথবা উচ্চারণের সময় অপর কিছুর ব্যবধান হেতু বাধিত হোক কিম্বা কোন কারণবশত ঐ নামের কিয়দংশ উচ্চারিত হইলে অবশিষ্টাংশ উচ্চারিত হইল না -। সকল ক্ষেত্রেই , সকল অবস্থাতেই এই " নাম " যে সকল রকম অকল্যাণ , অনর্থ হতে উদ্ধার করবে -- " তারয়ত্যব সত্যম " -- তা সত্য , মিথ্যা নয় । তবে যাঁরা যথাযথভাবে অধিকার প্রাপ্ত না হয়ে " শ্রীনাম " বিতরণ করবেন , তাদের সম্পর্কে শ্রীশ্রী রামঠাকুর কঠিন হুশিয়ারী উচ্চারণ করে গেছেন । প্রশ্ন : - - অনধিকারী নাম প্রদানকারীগণের উদ্দেশ্যে শ্রীশ্রী রামঠাকুর কি সাবধান বাণী রেখে গেছেন ? উত্তর : - - সাবেক ত্রিপুরা জিলা বর্তমান কুমিল্লা জিলার লাঙ্গলকোট থানার গোমকোট গ্রামে শ্রীশ্রী রামঠাকুর আশ্রমের ( বর্তমান আগরতলা চারিপাড়া আশ্রম ) সেবাইত স্বর্গীয় সারদা চক্রবর্ত্তীর গলিত কুষ্ঠ ব্যাধি হওয়ায় আগরতলার প্রবীণ ভক্ত শ্রী হীরালাল রায় মহাশয় শ্রীশ্রী ঠাকুরকে সারদা চক্রবর্ত্তর এহেন দুরাবস্থার কথা বলায় শ্রীঠাকুর বলেছিলেন , " যথাযথ অধিকার প্রাপ্ত না হইয়া " শ্রীনাম " দিলে প্রত্যবায়ী হইতে হয় , গলিত কুষ্ঠ ব্যাধিতে ভুগতে হয় " । শ্রী বিশ্বনাথ চক্রবর্ত্তী , " কুইজ অন শ্রীরামঠাকুর " পৃষ্ঠা সংখ্যা ২১ হইতে । ,

Post a Comment

0 Comments