ঠাকুরমশাই চৌমুহনীর বাড়িতে আছেন । বহু লোক ঠাকুর মশাইয়ের কাছে 'নাম' পাওয়ার জন্য এসেছেন । যথাসময়ে 'নাম' পাওয়ার পর ঠাকুরমশাই সবাইকে বললেন , আপনারা উপেনবাবুর বাড়িতেই প্রসাদ পেয়ে যাবেন ।

 এখানে যা-ই খাবেন , সবই প্রসাদ ।

এমন কি মাছ মাংস খেলে সেটাও প্রসাদ । : - - শ্রীশ্রী রামঠাকুর । জয় রাম জয় গোবিন্দ । ঠাকুরমশাই চৌমুহনীর বাড়িতে আছেন । বহু লোক ঠাকুর মশাইয়ের কাছে 'নাম' পাওয়ার জন্য এসেছেন । যথাসময়ে 'নাম' পাওয়ার পর ঠাকুরমশাই সবাইকে বললেন , আপনারা উপেনবাবুর বাড়িতেই প্রসাদ পেয়ে যাবেন । নাম প্রার্থীদের মধ্যে একজন ব্রাহ্মন দম্পতি ছিলেন । তাঁরা রান্নাঘরে গিয়ে দেখেন কোনও ব্রাহ্মন ঠাকুরকে দিয়ে রান্না করানোর পরিবর্তে আমার মা নিজেই ভক্তদের জন্য রান্না করছেন । এতে তাঁরা খুব অস্বস্তিতে পড়লেন।। ব্রাহ্মন হয়ে সাহার হাতের রান্না খাবেন ? কিছুক্ষণ পর ব্রাহ্মণ মাকে বললেন , একটা স্টোভ দিতে , ওনাদের রান্না ওনারা নিজেরাই করে নেবেন । মা স্টোভ দিতেই ওনারা সবে মাত্র ভাতের হাঁড়ি চাপাতে উদ্যত হয়েছেন , এমন সময় ঠাকুরমশাই রান্নাঘরে এসে দুই হাত প্রসারিত করে রান্নাঘরের দরজার দুপাশের পাল্লায় হাত রেখে বললেন , এখানে যা-ই খাবেন , সবই প্রসাদ , এমন কি মাছ মাংস খেলে সেটাও প্রসাদ । এরপর ব্রাহ্মন দম্পতির অবস্থা সহজেই অনুমেয় । [ এই ঘটনাটি আমার বড় ভাই শ্রীবিমলেন্দু বিকাশ সাহার কাছে থেকে সংগৃহীত ।] কিছু কথা " শবরী " শ্রীমতী রঞ্জু সাহা । ,

Post a Comment

0 Comments