বেদবাণী | প্রথম খণ্ড | (৩)নং পত্রাংশ শ্রীশ্রী রামঠাকুর
"সংসারের তরঙ্গে লক্ষ্য রাখিয়াই জীব বদ্ধ হয়। তাহাতেই লাভ-লোকসান, সুখ-দুঃখ, শান্তি-অশান্তির অনুভূতি জন্মে। অতএব, ঐ দিকে লক্ষ্য না রাখিয়া কেবল শূন্যভাবে অর্থাৎ আকাশের দিকে চিন্তাকে ধরিবার চেষ্টা করিতে করিতে পরম শান্তির উদয় হয়। ভালমন্দ যাহা হয়, সেই সকলকে অতিথির ন্যায় মনে ধারণ করিতে হয়।"
যে আমাকে বুঝিতে পারিয়াছে ,
সে এই দেহে নাই ,
যদিও থেকে থাকে সে লোকালয়ে নাই ।
: - - শ্রীশ্রী রামঠাকুর ।
জয়গুরু জয়রাম ।
গুরু কৃপাহি কেবলম ।
প্রাণ গোবিন্দ প্রাণ গোপাল।
কেশব মাধব দীনদয়াল॥
🙏🙏🙏🌻🌻🌻🙏🙏🙏 সুপ্রভাত শুভেচ্ছা ।
শ্রীশ্রী রামঠাকুর স্বয়ং ভগবান ,
শ্রীশ্রী কৈবল্যনাথ-- শ্রীশ্রী সত্যনারায়ণ।
বঙ্গভূমিতে আবির্ভূত হয়ে দীর্ঘ নব্বই বৎসর সদাপ্রচ্ছন্ন
ভাবে লীলা করে জীবদ্ধারকল্পে লোকের দ্বারে দ্বারে
ঘুরে ঘুরে বেড়িয়েছেন ।
তিনি সম্পূর্ণ প্রচার বিমুখ ছিলেন ।
শ্রীঠাকুর বলতেন ,
" প্রচারই অপপ্রচার " ।
প্রশ্ন হইল শ্রীঠাকুর প্রচার চাননি , ঠিকই ,
কিন্তু আমাদের শ্রীঠাকুরকে জানার আগ্রহ এবং অধিকার
দুটোই রয়েছে ।
একবিংশ শতাব্দীর ডিজিটাল যুগে শিক্ষিত--অশিক্ষিত , ছোট--বড় ,গরিব--ধনী ছুটছে সময়ের সাথে পাল্লা দিয়ে
নিজ নিজ প্রয়োজনে ।
সাধ থাকলেও সাধ্য নাই শ্রীশ্রী রামঠাকুর প্রসঙ্গে প্রকাশিত
গ্রন্থ সমূহ সংগ্রহ করে এক এক করে পড়ে শ্রীঠাকুর
সম্পর্কে জানার ।
অল্প প্রয়াসে সল্প সময়ে যাতে সকলে শ্রীঠাকুর প্রসঙ্গে
মোটামুটি একটু ধারণা করতে পারেন সে উদ্দেশ্য থেকে
" কুইজ অন শ্রীরামঠাকুর " পুস্তিকাটি সংকলন ।
যদিও অনন্ত অসীমকে জানা সম্পূর্ণ অসম্ভব ।
কারণ শ্রীশ্রীঠাকুরই বলে গেছেন ,
আমার কোটি কোটি অংশের এক কণা
যে বুঝিতে পারিয়াছে ,
সে এই দেহে নাই ,
যদিও থেকে থাকে সে লোকালয়ে নাই ।
জয়রাম ।
শ্রী বিশ্বনাথ চক্রবর্ত্তী ,
" কুইজ অন শ্রীরামঠাকুর " থেকে ।
,
0 Comments