শ্রী ঠাকুর বললেন ,
আমি ত আপনার বাড়িতে সর্ব্বদাই আছি ।
আপনি বুঝতে পারেন না ?
জয় গুরু জয় রাম ।
গুরু কৃপাহি কেবলম ।
আর যারা এমন তাঁকে বেশি দর্শনী এনেছেন ,
তাদের ঠাকুরের সামনে আমরা উপস্থিত করেছি তাঁর
নিষেধাজ্ঞা সত্ত্বেও ।
এই যে ভক্ত সাজার সখ , আর ব্যবসাদারী আচরণ ,
এতেই বিরক্ত হয়ে ঠাকুর চলে গেলেন ।
তাঁর বকুনী আমাদের কাছে শ্রেষ্ঠ আশীর্বাদ ।
তাঁর এই সাবধান বাণী আমাদের শুদ্ধির জন্যে ।
কিন্তু আমাদের চিরশুদ্ধি কি সহজে হয় ?
পারের দিন সকালে উঠেই কর্তা ( কুঞ্জলাল মজুমদার )
বেলেঘাটায় কৈলাস বাবুর বাড়িতে গেলেন ।
ঠাকুর বসে আছেন ।
প্রণাম করতেই ঠাকুর কর্তার নাম ধরে ডেকে বললেন ,
আপনি আসছেন , ভালো হইছে ।
সকাল হইতে আপনের কথা মনে হইতেছে ।
মাত্র একদিনের ব্যবধান ।
কিন্তু কথার সুরে মনে হয় যেন কত দিন পর দেখা ।
আগের দিন যিনি এত বকলেন ,
তার পরদিনই সকালে তাঁর কি পরিবর্তন !
মানুষে আর ভগবানে এই প্রভেদ ।
মানুষের বকায় থাকে বিদ্বেষ আর ভগবানের থাকে ভালবাসা ।
ঠাকুর যে কত আপনার তা বুঝাই যায় না ।
ঠাকুর কর্তাকে তাঁর পাশেই বসতে বললেন ।
বসার পর ওর মাথায় , গায়ে অনেকক্ষণ হাত বুলিয়ে
আদরের সুরে বললেন ,
কাইল খোলা গাড়িতে আসছি ,
হওয়া লাইগা মাথা ঠাণ্ডা হইছে ।
তারপর বাড়ির আর সকলের খবরা-খবর নিলেন ।
বেলা হলে উনি প্রণাম করে উঠার আগে ঠাকুরকে
জিজ্ঞেস করলেন ,
বাবা আপনি আমাদের বাড়ি কবে যাইবেন ?
ঠাকুর বললেন ,
আমি ত আপনার বাড়িতে সর্ব্বদাই আছি ।
আপনি বুঝতে পারেন না ?
কর্তা আর কি বলবেন , উত্তরে শুধু বললেন ,
বাবা আপনার দয়া অনুভব কইরা থাকি ।
জয় গুরু জয় রাম ।
শ্রীমতী কিরণবালা মজুমদার ।
ঘরের ঠাকুর শ্রী রামচন্দ্র ।
পৃষ্ঠা সংখ্যা ৫০ হইতে ।
না লইবে কারো দোষ, না করিবে কারে রোষ। সততঃই কৃষ্ণব্রত লক্ষ্য রাখিবে। কৃষ্ণদাস নিত্যমুক্ত।
শ্রী শ্রী রামঠাকুর (বেদবানী-১/১৭১)
জয় রাম।
"দয়ানিধি রামঠাকুর যিনি আদি অন্তহীন,
ভাগ্যবশে এ জন্মেও তাঁর শ্রীনামের অধীন।"
#followerseveryonehighlights #Ramthakur #nonfollowersviewerseveryone #JOYRAM #highlightsシ゚ #yourpageシ #বেদবাণী #fypシ

0 Comments