আমাকে পরীক্ষা কইরা নেওয়া ভালো ।
তা হইলে আর সংশয় থেকে না । গুরুর উপর সংশয় থাকলে ইহকাল ,পরকাল দুইই যায় । : - - শ্রীশ্রী রামঠাকুর । 🌸জয় গুরু 🌸 জয় রাম 🌸 গুরু কৃপাহি কেবলম 🌸 🌷🌷🌷🌷🌷 🌸 শুভ সকাল 🌸🌷🌷🌷🌷🌷 শ্রীশ্রী রামঠাকুর ফনীন্দ্র কুমার মালাকার বাবুর স্ত্রীকে স্বপ্নে যে নাম দিয়েছিলেন , সেটি ফণীবাবু লিখে রেখেছিলেন । মালাকার আবাসে শ্রীঠাকুর পদধূলি দিলে ফণীবাবুর স্ত্রী ঠাকুরের কাছে ঐ একই নাম পেলেন । পূর্বলিখিত নামের সঙ্গে মিলিয়ে দেখলেন একই নাম । শ্রীঠাকুর ফণীবাবুকে বললেন , এই নাম উঁনি স্বপ্নে পাইছিলেন । আমাকে পরীক্ষা কইরা নেওয়া ভাল । তা হইলে আর সংশয় থাকে না । " গুরুর উপর সংশয় থাকলে ইহকাল , পরকাল দুইই যায় " । শুনেন , গুরুদর্শন সর্বকালে ,সর্বঅবস্থায় , সত্য । অতীন্দ্রিয় অবস্থা না হইলে ভগবৎ দর্শন লাভ হয় না । গাঢ় ঘুম হইলে কে থাকে ? তখন যিনি থাকেন , তিনি ইন্দ্রিাতিত , তিনি প্রাণ , তিনিই ভগবান , তিনিই গুরু । অতএব গুরুদর্শন শয়নে ,স্বপনে , জনমে মরণে , সর্ব অবস্থায় মহাসত্য । এতে সংশয় রাখবেন না । " জয়রাম " শ্রীমতি প্রমীলা দত্ত । " মহাজীবনের কাহানী " পৃষ্ঠা সংখ্যা ৫৪ হইতে ।
0 Comments