শ্রীশ্রীরামঠাকুরের অমৃত বাণী :--
*জীব যখন সংসারে আসে তখন স্বীকার পত্র দিয়া আসে -- যে যে ভোগ তাহার প্রাপ্য তাহার অঙ্গীকার করিয়া আসে।
তাই তাহাকে নিজের প্রাপ্য ভোগ গ্রহণ করিতেই হয়।
যে তাঁহার শরণাগত তাহাকে তিনি ঐ দেহেই সমস্ত ভোগ করাইয়া নেন ;
পরে কাছে লইয়া যান, আর আসিতে দেন না তাকে। তাহার কোন ভোগ বাকী থাকে না।
ধৈর্যের সহিত প্রারব্ধ ভোগ করা উচিত। বাধা দিতে নাই।
বাধা দিলে ভোগ কাটে না।
একমাত্র অনুগত হইলে প্রারব্ধ কাটিতে পারে -- প্রারব্ধ কাটিবার দ্বিতীয় কোন উপায় নাই।
*"সুখ - দুঃখ" কিছু নহে।
ছেলেমেয়েরা যেমন পরস্পর খেলা করে এবং তার মধ্যে ঝগড়া মারামারি করে, কখনো হাসে, কখনো কাঁদে, কখনো হারে, কখনো জেতে -- কিন্তু যেই মা খাইতে ডাক দেন অমনি সব খেলা ছাড়িয়া চলিয়া যায়। '
'মা'-র কাছে যাইয়া সকলে আনন্দে মগ্ন হয়।
পূর্ববর্তী খেলার সুখ-দু:খ সব ভুলিয়া যায়। এও তাই।
*আমার আসা যাওয়া কোনোটাই নাই। আমি সর্বক্ষণ আছি।

0 Comments