আমি ঐ কথাই বস্তুতঃই যথেষ্ট শান্তি পাইলাম।

নিস্তব্ধ সময় — শ্রীশ্রীঠাকুর স্মরণে

নিস্তব্ধ সময়

শ্রীশ্রীঠাকুর স্মরণে

আর একদিন বিকাল বেলা বেড়াইতে বাহির হইলে তৎকালীন জিলা স্কুলের ড্রিল মাষ্টার চির-কুমার রসিক বাবুর সাথে দেখা হইল। তিনি মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামীর শিষ্য ছিলেন এবং নানা কারণেই তাঁহার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা ছিল।

আমি কথাপ্রসঙ্গে তাঁহাকে বলিলাম যে, শ্রীশ্রীঠাকুর আমাকে অতি সংক্ষিপ্ত একটি কথা নিস্তব্ধ সময়ে উচ্চারণ করিতে বলিয়া গিয়াছিলেন। কিন্তু আমার খুব বেশি সময় ঘুম হয় বলিয়া দুর্ভাগ্যবশতঃ তাহা কিছুই করিতে পারি নাই।

কেবল অবসর সময়ে অথবা যখন বেড়াইতে বাহির হই, তখন তাঁহার মূর্ত্তি এবং ঐ কথা মাঝে মাঝে স্মরণ হয়।

রসিকবাবু আমাকে আশ্বাস দিয়া বলিলেন— “উহাতেই আপনার কাজ হয় এবং ইহাই আপনার পক্ষে নিস্তব্ধ সময়।”

আমি ঐ কথাই বস্তুতঃই যথেষ্ট শান্তি পাইলাম।
জয় রাম জয় গোবিন্দ
শ্রীশ্রীঠাকুর রামচন্দ্রদেব স্মরণে
— শ্রীচরণ-সম্বল শ্রীশুভময় দত্ত, এম.এ., বি.এল.
অবসরপ্রাপ্ত সরকারী উকিল ও এডভোকেট (নোয়াখালী)

Post a Comment

0 Comments